হুতি হামলায় সৌদিতে নিহত ২

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

Houthi fighters ride a truck while patrolling a street in Sanaaইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার সৌদি আরবে রকেট ও মর্টার হামলা চালিয়েছে।

এতে অন্তত দুজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাঁচজন সেনার আটক হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হুতি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের নাজরান শহরে এই হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ তা স্বীকার করেছে।

হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় একটি বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় সব স্কুল।
এক বিবৃতিতে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতিদের হামলার জবাব দিয়ে যাচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G