হ্যাপি’র বিয়ে বৃহস্পতিবার

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ১১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

heroin-happyআগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিয়ে করতে যাচ্ছেন সময়ের আলোচিত নাজনীন আকতার হ্যাপি। তিনি এমনটাই জানালেন তার ফেসবুক অ্যাকাউন্টে।

মঙ্গলবার রাত ১০টার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,”২৩ এপ্রিল আমার বিয়ে। অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে, গুলশান-১ এ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

যদিও তিনি পাত্রের নাম উল্লেখ করেননি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে চাউর হয়ে আসছে তার জীবনে নতুন সঙ্গী হিসেবে ডেড লাইনের পরিচালক ফাহিম ইসলামের নাম। ধারণা করা হচ্ছে পাত্র তিনিই।

অবশ্য এই স্ট্যাটাসেই আগের এডিশনে হ্যাপি লেখেন, সাত দিন পরে তারা বিয়ে করতে যাচ্ছেন। তাই আসল বিষয়টা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G