হ্যাপির মামলায় রুবেল খালাস

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

Hapyy_Rubelচিত্রনায়িকা হ্যাপির করা ধর্ষণের অভিযোগ থেকে ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল বুধবার এ আদেশ দেন। সেই প্রতিবেদনে নারাজি আবেদন জানান চিত্রনায়িকা হ্যাপি।

হ্যাপির নারাজি আবেদন খারিজ করে দিয়ে ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি এবং ক্রিকেটার রুবেল হোসেন দুজনেই এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন।

হ্যাপির আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।

 উল্লেখ্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত বছরের ১৩ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন নাজনীন আক্তার হ্যাপি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G