হ্যাপী-রুবেলের প্রেম নিয়ে টেলিফিল্ম

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

happy-rubelএবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের প্রেম কাহিনীর ওপর নির্মিত হতে যাচ্ছে টেলিফিল্ম।

রুবেল-হ্যাপীর প্রেমের কাহিনী মূলত সবারই জানা।রুবেলের সাথে দ্বন্দ্ব তৈরি হওয়ার পর থেকেই ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন হ্যাপী। এবার ফেসবুক স্ট্যাটাসে হ্যাপী জানালেন, তিনি তার নিজের ভালোবাসার গল্প নিয়ে একটি টেলিফিল্ম বানাবেন।

ফেসবুক স্ট্যাটাসে হ্যাপী লিখেছেন, আমার লাভ স্টোরি নিয়ে একটি টেলিফিল্ম বানাবো।  যেখানে পুরো ঘটনা তুলে ধরবো। এখানে বানোয়াট কোন কাহিনী ব্যবহার করবো না। আমার সাথে যা হয়েছে ঠিক তাই দেখানো হবে। অনেক ঘটনা আছে যা কেউ জানে না। লেখা শুরু করবো আগামীকাল থেকে।

আমি নিজে এখানে অভিনয় করবো। তবে রুবেলের চরিত্রে কে অভিনয় করবে এটা এখনো ঠিক করতে পারছি না। বাগেরহাটের লোকাল ভাষা জানে আর ত্রিকেট বোঝে এমন কাউকে লাগবে। আর খুব ভাল অভিনেতা হতে হবে যে রুবেলের চরিত্র তুলে ধরতে পারবে। সবচেয়ে বড় কথা হলো এখানে আমি কিছুই লুকাবো না। এমনকি বেশিরভাগ লোকেশনও আসল লোকেশন দেখাবো। পোষাকের বিষয়টাও মিল রাখার চেষ্টা করবো। কোন টিভি চ্যানেলের কথা ভাবছি না। অনলাইন রিলিজ করবো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G