১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হাবিপ্রবিতে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150222042636_HSTUরোববার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়াম-১ এ ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক ও রিজেন্ট বোর্ডের সম্মানীত সদস্য প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান বলেন, উত্তর জনপদে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দেশে জ্ঞান বিজ্ঞান প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য এ বিশ্বদ্যিালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই প্রশংসার দাবিদার।

নবীন শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়কে সেরা বিদ্যাপীঠে পরিণত করতে আজকের নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণাঙ্গ প্রয়োগ ঘটিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিনত করতে হবে। সেই দায়িত্বের কথা মনে রেখে নিজ নিজ কর্তব্য পালনে সচেষ্ট থাকবে এবং নিজেদেরকে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখবে। এখান থেকে জ্ঞান আহরণ করে দেশ বিদেশে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রুহুল আমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রবল প্রতিযোগিতামূলক একটি স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে তোমরা যারা এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছ, আমি তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুতরাং সে সমাজ ও দেশ বিনির্মাণ করতে হবে সে দায়িত্বের কথা মনে রেখে তোমাদের নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিক্ষণ/এডি/স্বপন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G