১০ মামলার জবাব দাখিলের নির্দেশ ১৬ এপ্রিল

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

শ্রমিকদের বকেয়া পরিশোধের ১০ মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৬ এপ্রিল জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদ এই দিন নির্ধারণ করেন।

শনিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ১৪ মার্চ এ আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে ড. ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেন। মামলায় ইতিমধ্যে ড. ইউনূসের ঠিকানায় আদালত থেকে জবাব দাখিলের সমন দেওয়া হয়েছে। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে ২১৩ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।

মামলার আরজি থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে এ মামলা করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G