১১টি অ্যাপে স্মার্ট জীবন

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্ক

apদিন দিন স্মার্টফোন ব্যাবহাকারীর সংখ্যা বেড়লেও এর নানা ক্ষতির কথা বলা হলেও কিছু অ্যাপ সত্যিই স্মার্টফোন ব্যবহারে উপকারী। স্মার্টকরার জন্য এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিম্নে ১১টি অ্যাপের কথা পাঠকদের জন্য তুলে ধরা হলো যেগুলো আপনার জীবনটাকে স্মার্ট করে দিতে পারে।

১. ডুয়োলিঙ্গো (Duolingo) : স্বল্প সময়ে পড়া, লেখা, শোনা এবং বলার কাজে দক্ষতা এনে দেবে এই অ্যাপটি। এর মাধ্যমে ১৩টি ভাষা আয়ত্ত করে ফেলতে পারবেন। তাই অন্য কোনো দেশে যাওয়ার আগে অ্যাপটির মাধ্যমে বহু সহায়তা পেতে পারেন। মস্তিষ্কের কগনিটিভ কর্মক্ষমতা বৃদ্ধি করে দেবে এটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ফ্রি পাওয়া যাবে ডুয়োলিঙ্গো।

২. লংফর্ম ( Longform) : মোবাইলের মাধ্যমে সাংবাদিকতার গভীরে যেতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এ পেশায় আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়ক হবে লংফর্ম। সেই সঙ্গে ভোকাবুলারি, স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি হবে আপনার। আইওএস-এ ফ্রি মিলবে।

৩. কিন্ডল (Kindle) : বই পাগল মানুষরা এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় বইয়ের খবর গুছিয়ে রাখতে পারবেন। পছন্দের বই বিক্রির তথ্যও পাবেন এর মাধ্যমে। বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে ফ্রি অ্যাপটি।

৪. টুডে ইন হিস্ট্রি (Today in History) : আজকের দিনটিতে ইতিহাসে কি ঘটেছিল তার তথ্য সরবরাহ করবে দারুণ এই অ্যাপটি। ইতিহাসের বহু তথ্য প্রতিদিনই পেতে পারে এর মাধ্যমে। এমনিতে ফ্রি, তবে বিজ্ঞাপন ছাড়া সংস্করণ পেতে ২.৯৯ ডলার গুনতে হবে।

৫. বুডিফাই (Buddhify) : মেডিটেশন আমাদের দেহ-মনের বহু উপকার সাধন করতে পারে। আর সঠিক পদ্ধতিতে ধীরে ধীরে মেডিটেশনের সুবিধা পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। দাম পড়বে ৪.৯৯ ডলার।

৬. গ্যারেজব্যান্ড (GarageBand) : পিয়ানো এবং গিটার সম্পর্কে মৌলিক শিক্ষা পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। সংগীত নিয়ে যাদের গবেষণার ইচ্ছা রয়েছে, তাদের জন্যে ফ্রি অ্যাপটি হতে পারে দারুণ উপকারী।

৭. টেড (TED) : টেড টকস-এর যাবতীয় ভিডিও লাইব্রেরি পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। ফ্রি অ্যাপটিতে কাস্টম প্লে লিস্টসহ বিষয়ভিত্তিক আলোচনা এবং অফলাইনে ভিডিও দেখার সুযোগ পাবেন।

৮. দ্যা এলিমেন্ট ইন অ্যাকশন (The Elements in Action) : ভবন তৈরির নানা উপকরণ সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে। ভিডিওসমৃদ্ধ অ্যাপটিতে প্রতিটি উপকরণ সম্পর্কে অনেক তথ্য পাবেন। এদের বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার লিখিত বিবরণী দেখতে পারবেন। আইওএস স্টোরে পাবেন যার দাম পড়বে ৩.৯৯ ডলার।

৯. ডেইলি আর্ট (DailyArt) : প্রতিদিন একটি করে অসাধারণ চিত্রকর্ম সম্পর্কে বিস্তারিত পাবেন আপনি। তার সঙ্গে চিত্রকর্ম ইতিহাসের কিছু অংশ সরবরাহ করা হবে। যারা চিত্রকর্ম নিয়ে সামান্য গবেষণা করেন তাদের মস্তিষ্কের বহু উপকার সাধিত হয়। ফ্রি মিলবে, তবে প্রো সংস্করণ পাবেন ৪.৯৯ ডলারে।

১০. খান একাডেমি (Khan Academy) : নতুন কিছু শিখতে হলে খান একাডেমির অ্যাপটি নামিয়ে নিতে পারেন। হাজার হাজার ফ্রি ভিডিও পাবেন। বীজগণিত, মাইক্রো ইকোনমিকস কি নেই এতে। ইতিহাস এবং সংগীতবিদ্যাও পাবেন। শুধু শেখাই নয়, শেখার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা হবে আপনার।

১১. লুমোসিটি ব্রেইন ট্রেইনার (Lumosity Brain Trainer) : এই অ্যাপের পেছনে যে বিজ্ঞানের কথা বলা হচ্ছে তা নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। কিন্তু এর দ্বারা নিঃসন্দেহে মস্তিষ্কের কগনিটিভ কার্যক্রম গতিশীলতা পাবে। স্বল্পমেয়াদি স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে আইকিউ বৃদ্ধি পাবে লুমোসিটি অ্যাপের মাধ্যমে। ফ্রি ডাউনলোড করতে পারবেন। তবে পুরো সুবিধা পেতে হলে ১১.৯৫ ডলার খরচ করতে হবে।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G