১৫ ও ১৬ মার্চের কামিল পরীক্ষা স্থগিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিলের (স্নাতকোত্তর) ১৫ ও ১৬ মার্চের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনিবার্য কারণে ওই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া অন্যান্য পরীক্ষার তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ /এডি/মাহিন
























