১৫ তেই আমেরিকার সেরা বিজ্ঞানী

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০১৫ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মাত্র ১৫ বছরেই আমেhannahরিকার সেরা বিজ্ঞানী হান্না হারবেস্ট। বৃহস্পতিবার সেদেশের এক গবেষণা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে হান্না হারবেস্ট। প্রথম হয়ে হান্না পেয়েছে ২৫ হাজার মার্কিন ডলারের পুরস্কার মূল্য। আর্থিক পুরস্কারের সঙ্গেই হান্না জিতে নিয়েছেন কোস্টা রিকার একটি ট্রিপও।
কী ছিল ১৫ বছরের হান্না হারবেস্টের গবেষণার বিষয়? জানা গেছে, হান্নার বিষয় ছিল কীভাবে সমুদ্র থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে উন্নতি করা সম্ভব? আমেরিকায় এই বিষয়েই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় একটি উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করে এই পুরস্কার জিতেনেন হান্না হারবেস্ট। হান্না হারবেস্ট ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। প্রতিযোগিতায় জিতে হান্না বলেন, উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করার ধারণাটা তিনি পেয়েছিলেন তাঁরই এক বন্ধুর কাছ থেকে। তিনি জানান, ওই ৯ বছরের বন্ধুর বাড়ি উত্তর-দক্ষিণ                                                                                                              আফ্রিকার ইথিওপিয়ায়।
প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G