১৮ মাসেই বিচ্ছেদ হার্ড-ডেপ

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

_90737113_depp1_getty

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। এক যৌথ বিবৃতিতে তারা জানান, এখন থেকে তারা আর একসঙ্গে নেই।

আজ বুধবার বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়। যৌথ বিবৃতিতে ডেপ-হার্ড দম্পতি স্বীকার করে, আমাদের সম্পর্ক খুবই আবেগময় ছিল এবং মাঝে-মধ্যে ভঙ্গুরও ছিল। সব সময়ই তা ভালোবাসার বন্ধনে জড়িয়ে ছিল। তবে এখন থেকে আমরা আলাদা। কেউ আর কারো শারীরিক বা আবেগীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াব না।

৫৩ বছর বয়সী ‘পাইরেটস’ তারকা জনি ডেপ ও ৩০ বছরের হলিউডের উঠতি অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সংসার টিকল মাত্র ১৮ মাস।

গত মে মাসে ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন হার্ড। এরপরই দুজনকে আলাদা বাসের নির্দেশনা দেওয়া হয়। ডেপকে অ্যাম্বারের কাছ থেকে এক শ হাত দূরে থাকার নির্দেশ দেন আদালত। আগামীকাল বৃহস্পতিবার ঐ মামলার শুনানির দিন ছিল। এর একদিন আগেই বিচ্ছেদের এ ঘোষণা এলো।

বিচ্ছেদের ঘোষণার সঙ্গে ডেপ ও হার্ডের দেনা-পাওনার বিষয়টিও মীমাংসা হয়েছে। অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন, ডেপের কাছ থেকে অ্যাম্বারের যা পাওনা তা তিনি একটি দাতব্য সংস্থাকে দান করবেন।

এর আগে হলিউডের শক্তিমান অভিনেতা জনি ডেপের ফ্রান্সের গায়িকা ও মডেল ভেনেসা প্যারাডাইসের সঙ্গে সংসার ছিল। সেখানে ডেপের দুই সন্তানও রয়েছে। অ্যাম্বারের প্রথম সংসার ছিল ডেপের সঙ্গেই।

জনি ডেপের বিখ্যাত সিনেমার মধ্যে রয়েছে ‘পাইরেটস’ সিরিজের ছবিগুলো। অ্যাম্বারের প্রথম সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়-ফ্রাইডে নাইটস লাইট। ২০০৮ সালে নেভার ব্যাক ডাউন ও পাইনঅ্যাপল এক্সপ্রেসে অভিনয় করে তিনি ইয়াং হলিউড অ্যাওয়ার্ড পান।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G