১ সেকেন্ডের মধ্যে ঈশ্বরের সঙ্গে দেখা!

প্রকাশঃ অক্টোবর ২, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

daily mail‘আপনি যেহেতু খ্রিষ্টান ধর্মাবলম্বী, মাত্র ১ সেকেন্ডের মধ্যে ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।’ ব্যাস, আর কোনো কথা নেই; শুধু গুলির শব্দ। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের উম্পকুয়া কলেজের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার উম্পকুয়া কলেজে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে আনাসতাসিয়া নামের এক শিক্ষার্থী তার বাবার কাছে এভাবেই হামলার বিবরণ দিচ্ছিলেন। আনাসতাসিয়া মেরুদণ্ডে গুলিবিদ্ধ হওয়ার পর শ্রেণিকক্ষে মৃতের ভান করে পড়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হয়েছে। তার নাম ক্রিস হারপার মার্কার। সে রোজবার্গ এলাকায় বাস করত। তার কাছে তিনটি অস্ত্র ছিল।

আনাসতাসিয়ার বাবা বয়লান জানান, হারপার খ্রিষ্টানদের তার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল। সে শ্রেণিকক্ষে প্রবেশ করেই শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর শ্রেণিকক্ষে যারা খ্রিষ্টান ধর্মাবলম্বী তাদের দাঁড়ানোর নির্দেশ দেয়। এক শিক্ষার্থীকে লক্ষ্য করে হারপার বলে, ‘আপনি যেহেতু খ্রিষ্টান ধর্মাবলম্বী, মাত্র ১ সেকেন্ডের মধ্যে ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।’ এরপরই গুলি ছুড়তে শুরু করে সে।

পুলিশ জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হারপার নিহত হয়েছে। তবে নিহতদের ১০ জনের মধ্যে সে রয়েছে কি না তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G