২০ দল নয়, ক্ষমতাসীনরাই পেট্রোলবোমা হামলা চালাচ্ছে

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20 dolবিরোধী জোটের শান্তিপূর্ণ কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে চিহ্নিত করতে ক্ষমতাসীনদের ইঙ্গিতেই পেট্রোলবোমা হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ২০ দলীয় জোট।

শনিবার বিকালে ২০ দলের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে বলা হয়, আমাদের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলা হচ্ছে যে, মানুষ হত্যার ঘৃণ্য অপ-রাজনীতি আমরা কখনো সমর্থন করি না। ২০ দলের কেউ এসব পৈশাচিক তৎপরতায় লিপ্ত নেই এবং কখনও হবেও না।

বিবৃতিতে আরও বলা হয়, যারা এসব করছে সেই সব প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৩০ জন নিরাপরাধ মানুষের দগ্ধ হওয়ার সংবাদে জোটের পক্ষ থেকে নিন্দা জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, বিরোধী জোটের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে চিহ্নিত করতে, এসব তৎপরতা দমনের নামে জুলুম-নির্যাতন আরও বাড়াতে এবং নির্বাচনী প্রহসন বর্জনের কারণে সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিতে ক্ষমতাসীনদের ইঙ্গিতেই এসব ঘটনা ঘটছে।

প্রতিক্ষণ/এডি/বেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G