২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ
BankSMপুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ২০ লাখ  শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আইডিএলসি প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আইডিএলসি প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা  সিটি ব্যাংকের কাছে কোম্পানির ৬ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৫৪৯ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে কোম্পানিটি ২০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা শেয়ার বিক্রি করতে পারবেন।

তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ারের ৫১ টাকা ৮০ পয়সা থেকে ৫২ টাকায় লেনদেন হচ্ছে। আর গত ৫২ সপ্তাহে ৪১ টাকা থেকে ৮৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির  আইডিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯২ সালে ।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G