২৫ জনকে হত্যাকারী বাসের ড্রাইভার মুক্ত

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

2012_1$largeimg2গত বুধবার রাতে দূর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হওয়া বাসের ড্রাইভার জাকির হোসেনকে জামিন দিয়েছে আদালত।

আজ রোববার দুপুরে ফরিদপুরের দুই নম্বর আমলি আদালতের বিচারক ফয়সাল আল মামুন শুনানি শেষে জাকিরের জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাকিরকে গ্রেপ্তার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনার শিকার সোনার তরী পরিবহনের ওই বাস ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ইগাছে আঘাত করলে দুমড়ে-মুচড়ে যায় এবং ২৫ যাত্রী নিহত ও ২২ জন আহত হয়।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G