২৭ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

maymangsingময়মনসিংহের মুক্তাগাছায় ২৭ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে পৌর এলাকায় আয়মান নদীর ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল সহ ফজলুর রহমান (৩৫) ও মো. সোহেলকে (৪০) আটক করা হয়েছে। আটককৃতরা আন্ত-জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধুর বাসিন্দা।

আর্মড ব্যাটিলিয়ন( পুলিশ সুপার) মুনিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন পুলিশ এই বিশেষ অভিযান চালান। আটককৃতদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G