৩০ ডিসেম্বর নার্স নিয়োগ পরীক্ষা বিএসএমএমইউ’র

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০১৬ সময়ঃ ৭:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ পূর্বাহ্ণ

nurseআগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ইডেন মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে লিখিত পরীক্ষা
অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওইদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টার ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৬ হাজার নার্স অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে প্রার্থীদের যোগাযোগের ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত প্রবেশপত্র যারা না পাবেন, তাদের ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় রেজিস্ট্রার অফিসের অধীন ১০৪৮ নং কক্ষে এক কপি ছবি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G