৩ দিনের রিমান্ডে মির্জা ফখরুল

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

Fakhrul-adalotগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ শুনানি শেষে এ রিমান্ড দেন।

শুনানির আগে আজ সকালে ফখরুলকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।

৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক রিমান্ড এবং জামিনের দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিক্ষণ/এডি/ মাহামুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G