৪ মাস পর খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ

islamicবাস দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় উত্তেজনাময় পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে।

দীর্ঘ ৪ মাস পর শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যারয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবারই শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম জানান, গত ১ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।

গতবছরের ৩০ নভেম্বর বাস দুর্ঘটনায় এক ছাত্র নিহতের জেরে সহিংস পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G