৬০ হাজার বার্তা ফাঁস করলো উইকিলিকস

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

wiklicks 1আলোচিত-সমালোচিত ওয়েবসাইট উইকিলিকস শুক্রবার সৌদি আরবের ৬০ হাজারেরও বেশি কূটনৈতিক তারবার্তা ফাঁস করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েক লাখ তারবার্তা ফাঁস করা হবে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।

উইকিলিকসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত এবং দেশটির অন্যান্য মন্ত্রণালযের অনেক গোপন তথ্যও রয়েছে প্রতিষ্ঠানটির কাছে।

এদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার তিন বছর পূর্ণ হয়েছে শুক্রবার। ব্রিটিশ সরকার যেন যৌন অপরাধের মামলায় তাকে সুইডেনের কাছে হস্তান্তর না করে সেজন্য দূতাবাসটিতে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক তথ্য ফাঁস করা শুরু করে উইকিলিকস। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে ওয়েবসাইটটি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G