৬ দিনেও সন্ধান মেলেনি

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

ophoronসুন্দরবনে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের কবলে পড়েছে অষ্টম শ্রেণীর ছাত্র রাজিব হোসেন। রাজিব উপজেলার খুড়িয়াখালী গ্রামের আজিজ মুন্সির ছেলে। গত ৬ দিন ধরে বনদস্যু আকাশ বাহিনীর হাতে আটক রয়েছে সে। মুক্তিপনের টাকা দিয়ে তাকে ফিরে পেতে স্বজনরা বনে বনে ঘুরে ফিরলেও গত তিন দিন ধরে ওই বাহিনীর সাথে তারা যোগাযোগ করতে সক্ষম হয়নি বলে জানিয়েছেন। এতে চরম উৎকন্ঠায় সময় কাটাচ্ছে তার পরিবার।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাজিব সংসারের অভাব অনটনের কারনে গত ২৮ নভেম্বর বড় ভাই রাসেল মুন্সির সাথে সুন্দরবনের মরা ভোলা এলাকায় মাছ ধরতে যায়। সেখানে বিকালে খরচি ও কাকড়া আহরনরত জেলে বহরে অতর্কিত হামলা চালায় কুখ্যাত বনদস্যু কাশেমের নেতৃত্ত্বাধিন আকাশ বাহিনীর সদস্যরা। অন্যান্য জেলেদের সাথে দস্যুরা কিশোর রাজিবকেও ২০ হাজার টাকা মুক্তিপণ পেতে অপহরণ করে বনের মধ্যে আটকে রাখে। এ সময় সাথে থাকা বড় ভাই রাসেল মুন্সি ছোট ভাইকে ছাড়িয়ে আনতে দস্যুদের কাছে অনেক মিনতি করলেও তাতে কোন কাজ হয়নি। পরে গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) বনের সুপতি ষ্টেশনের জালিয়ারখাল এলাকায় আকাশ বাহিনীর সাথে অপর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ হলে পূর্ব সুন্দরবন সহ লোকালয়ে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আকাশ বাহিনীর কাছে জিম্মি থাকা প্রায় ৩০ জেলের ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। রাজিবকে ফিরে পেতে তার পরিবারের সদস্যরা মুক্তি পনের টাকা নিয়ে বনের বিভিন্ন স্থানে অপেক্ষা করলেও ওই বাহিনীর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো কামাল হোসেন বলেন, অপহৃত রাজিবের পরিবার থেকে তাদের কাছে কোন অভিযোগ করা হয়নি। তবুও তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G