৭০ জনের খাবার একাই খায় ৯ বছরের শিশু !

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Suman-Khatun-6শিশুটির নাম সুমনা খাতুন। বয়স মাত্র ৯ বছর। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। ওজন ২০৩ পাউন্ড। এই বয়সে তার যে ওজন থাকার কথা ছিল, তার চেয়ে পাঁচ গুণ বেশি। উচ্চতা মাত্র ৩ ফুট ৫ ইঞ্চি। যে খাবার সে সপ্তাহে খায়, তাতে পূর্ণ বয়স্ক প্রায় ৭০ জনের এক সপ্তাহের স্বাভাবিক খাবারের ব্যবস্থা হয়।

সপ্তাহে তার দরকার হয় ১৪ কেজি চালের ভাত, ৮ কেজি মাছ, ১৮০টি কলা, ৮ কেজি আলু। তার প্রিয় খাবার মিষ্টি ও কেক। কিন্তু তার ক্ষুধা এতই বেশি যে, এতেও তার পেট ভরে না। বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবেও তাকে অনেকে দাবি করেছেন। এত খেয়েও সুখে নেই সুমনা! মোটা হওয়ার নানা যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে। বসতে, হাঁটতে, শুতে, স্কুলে যেতে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হয়। আর সমস্যায় আছে তার মা-বাবা তারাও। তার মা মুমবেলি বিবি জানান, মেয়ের ভবিষ্যত নিয়ে তারা খুবই শঙ্কিত। এ নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে শিশুটি নানা সমস্যায় আক্রান্ত হতে পারে।


সবাই যা পড়েছেঃ

যে লেকের পানি স্পর্শ করলেই মমি !

তবে কি সেটা ভুত ? (ভিডিওসহ)

# ছয় মাসের শিশুর পেটে আরেকটি শিশু!

পিঁপড়াদের তৈরি শহর!(ভিডিও)

# প্রেমিকার জন্য স্টেশনে ২০ বছর!

# মৃত্যুদণ্ড কার্যকর করার সবচেয়ে বীভৎস পন্থা

# সিগারেটের ফিল্টার মাটিতে ফেললেই গাছ!


প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G