৭০ হলে রান আউট হলেন সজল!

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

run outছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও মৌসুমী নাগের অভিনিত ‘রান আউট’ আজ মুক্তি পাচ্ছে। নিউ জেন ইন্টারন্যাশনালের ব্যানারে দুই বছর আগে ছবিটির শুটিং শুরু হয়েছিল। লম্বা সময় নিলেও অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে প্রায় ৭০টি সিনেমা হলে। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে আরো ৩০টি হলে ছবিটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছবিটি পরিবেশনা করছে ‘দি অভি কথাচিত্র’।

পরিচালক তন্ময় তানসেন বলেন, “অবশেষে মুক্তির মিছিলে শামিল হয়েছে ‘রান আউট’। ভাবতেই অনেক ভালো লাগছে। কারণ, ছবিটি অনেক সময় নিয়ে করেছি। শেষ পর্যন্ত মুক্তি দিতে পারছি। অ্যাকশন ধাঁচের গল্পে ছবিটিতে একটু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, সেটা এখনই বলতে পারছি না। তবে আশা করছি, ছবিটি দর্শকের অনেক ভালো লাগবে। একটু সময় লেগেছে, তার পরেও বলতে পারি, সময়টা বিফলে যাবে না। বলতে পারেন, ভালো কিছু করার জন্যই সময়টা নিয়েছি। অসাধারণ অভিনয় করেছে সজল, মৌসুমীসহ সবাই। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।”

সজল ও মৌসুমী নাগ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, নাইলা নাঈম, স্বর্ণা, তারেক আনাম খান, তানভির আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে। রফিকুল ইসলাম পল্টুর গল্পে ছবিটির শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। ছবিটিতে একটি আইটেম গানসহ মোট ছয়টি গান রয়েছে।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G