৮ মার্চ কুবিতে স্নাতকে ভর্তি অপেক্ষমাণদের সাক্ষাৎকার শুরু

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150302052457_image_119540_0কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ‘এ’ ইউনিট ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান শাখায়) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের অপেক্ষামাণ তালিকা থেকে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।

৮ মার্চ রোববার সকাল ৯:৩০টা থেকে বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে ২য় দফায় ৭০১ থেকে ১৩০০ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে তবে এ মেধাক্রমের মধ্যে যারা গনিতের উত্তর করেছেন শুধু মাত্র তারা এ সাক্ষাৎকারের অংশ নেবেন।

‘এ’ ইউনিটের ভর্তি কমিটির সদস্য সচিব ও ফার্মেসী বিভাগের সভাপতি প্রদীপ দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখায় উত্তির্ণ ৪১ থেকে ৬৯ মেধাক্রম পর্যন্ত ২য় দফায় সাক্ষাৎকারের জন্য আহহ্বান করা হয়েছে।

৮ মার্চ সকাল ১০টায় এ মেধাক্রমের ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে বলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব নিশ্চিত করেন।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.cou.ac.bd থেকে জানতে পারবেন।

প্রতিক্ষণ/এডি/হাসান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G