ইবি সচলের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexইসলামী বিশ্ববিদ্যালয় সচলের দাবিতে রোববার বেলা ১১টার দিকে শহরের এনএস রোডে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই মাসের অধিক সময় ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় তারা অবিলম্বে ইবি সচলের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ইবি ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। এঘটনায় ৩৭ দিন বন্ধ থাকে ক্যাম্পাস।

এরপর ৭ জানুয়ারি ক্যাম্পাস চালু হলেও ৯ জানুয়ারি কোন কারণ ছাড়াই ইবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/আজাদ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G