দুর্ঘটনাস্থলে নৌমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

 shajahan-khanপাটুরিয়া-দৌলতদিয়ায় মাঝ পদ্মায় লঞ্চডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন নৌমন্ত্রী শাজাহান খান। রোববার দুপুর আড়াইটার পরে মন্ত্রণালয় থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন মন্ত্রী। বিকেল পাঁচটার দিকে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মার মাঝ নদীতে সারবোঝাই কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা-৩ নামের লঞ্চটি ডুবে যায়।

সর্বশেষ পাওয়া খবরে নারী শিশুসহ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। নিখোঁজদের উদ্ধারে রুস্তম নামে উদ্ধারকারী লঞ্চ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G