বাকৃবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150222055845_bau2বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এঘটনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে।

শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১নং গেটে এসে সমাবেশ করতে চাইলে পুলিশ পেছন থেকে ধাওয়া করে। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা আড়াইটায় বিক্ষোভ মিছিল বের করে বাকৃবি শাখা ছাত্রদল। বাকৃবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/হানিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G