হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

জাবি-ছাত্রদলহরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।সোমবার দুপুরে ছাত্রদল জাবি শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল-অবরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ এবং ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান।

এ সময় অন্যদের মধ্যে সাইফুল ইসলাম সাগর, সুজন, রাশেদ,  মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G