মান্নাকে গণধোলাই দেবে: ছাত্রলীগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

114351_1নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। একই সঙ্গে তাকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সোমবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এমন ঘোষণা দেন।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা হামলা, মানুষ হত্যাসহ নৃশংসতার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল করা হয়।

সিদ্দিকী নাজমুল আলম বলেন, মাহমুদুর রহমান মান্নাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ওমর শরীফ মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে তিনি ঢাবি প্রশাসনের কাছে মান্নার সার্টিফিকেট বাজেয়াপ্তের দাবি জানান।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুর কবির রাহাত, দফতর সম্পাদক শেখ রাসেল, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লাসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G