শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে চবি ছাত্রলীগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150224043551_tqgm541wচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোহরাওয়ার্দী হলের সামনে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। আহত শিবিরকর্মী মো. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাটিজ বিভাগের শিক্ষার্থী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, আহত রহমত উল্লাহ তার সাথে আরও ৭/৮ জন শিবিরকর্মী নিয়ে সোহরাওয়ার্দী হলে উঠতে যান। এসময় হলে অবস্থান করা সিক্সটিনাইনের ছাত্রলীগ কর্মীরা তাদের দেখে শিবির কর্মী সন্দেহে আটক করতে গেলে তার সাথে থাকা অন্যান্য শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে শিবিরের লিফলেট, চাঁদার তালিকা, হাটহাজারী শিবিরের কিছু তালিকা পায় ছাত্রলীগের কর্মীরা। এসময় তাকে পিটিয়ে পুলিশে দেয় ছাত্রলীগ কর্মীরা।

ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিক্সটিনাইনের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর টিপু প্রতিক্ষণকে বলেন, ‘শিবিরকর্মী রহমত উল্লাহ তার সাথে আরও ৭/৮ জন শিবির কর্মী নিয়ে সোহরাওয়ার্দী হলে উঠতে গেলে তাকে ধরে ফেলে আমাদের কর্মীরা। এসময় তার সাথে থাকা অন্য শিবিরকর্মীরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে শিবিরের নানান কাগজপত্র পাওয়া গেলে আমাদের কর্মীরা তাকে পিটিয়ে পুলিশে দেয়।’

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হবিবুর রহমান   বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।’

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G