হলিক্রস স্কুলের গেইটে তালা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150224053045_image_118873_0দেশে চলমান বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর ফার্মগেটের হলিক্রস স্কুলের মূল গেইটে তালা দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।

সোমবার রাতে হরতালের মধ্যে স্কুল খোলা রাখায় স্কুলের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয় হরতাল সমর্থকরা। সেই সাথে তালার ভেতর তারা সুপার গ্লুও লাগিয়ে দেয়।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়ে।

এ ব্যপারে হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G