খালেদার পরোয়ানার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটার মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাড় মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদল মিছিল করে। মিছিলের সময় শহীদ মিনার এলাকায় অন্তত চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিববাড়ী মোড় পর্যন্ত আসলে পুলিশ তাদের ধাওয়া দেয়। একইভাবে শাহবাগ মোড় থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ফাঁকা গুলি করে। তবে মিছিল থেকে কেউ আটক হয়নি।
প্রতিক্ষণ /এডি/মেজবা
























