খিলগাঁওয়ে কিশোরের আত্মহত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

atto hottaরাজধানীর খিলগাঁয়ের উত্তর গোড়ানের ৩৯৮/১ নং বাসা থেকে আরিফ (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটি বুধবার পৌনে তিনটার সময় উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরিফ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী গ্রামের আনসার আলীর ছেলে। বর্তমানে খিলগাঁয়ের উত্তর গোড়ানের ৩৯৮/১নং বাসায় স্বপরিবারে বাস করতো।

এসআই ফারুক আরও বলেন, আরিফ স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী। সে এলাকার একটি মেয়েকে ভালবাসতো। সে ওই মেয়েকে বিয়ে করবে বলে তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা এতে রাজি না হয়ে বিয়ের বয়স হয়নি বলে ছেলেকে বোঝায়। এতে সে অভিমান করে বোন পারুলের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

প্রতিক্ষণ /এডি/লাকি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G