ঢাবিতে ছাত্রদলের মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

DU-01-1424932220বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে বকশীবাজার মোড় থেকে এ মিছিল বের করে তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে চাইলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দীয় সহ সভাপতি আলমগীর হাসান সোহান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিঠু, জাহাঙ্গীর, তৌফিক প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G