রাবি ছাত্রলীগ নেতা ক্যান্টিন মালিককে পেটালেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150226010352_RU BCLক্যান্টিনের বকেয়া টাকা চাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন মালিককে বুধবার রাতে বেধড়ক পিটিয়েছে রাবি ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি মেহেদী হাসান। আহত ক্যান্টিন মালিক শফিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শফি বলেন, ক্যান্টিনে বিভিন্ন সময়ে খাবার খাওয়ায় মেহেদীর নামে ১০হাজার টাকা বকেয়া হয়। আমি বকেয়া টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করলে তিনি আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলেন এবং কথার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মেহেদী তাকে বেদম মারধর করেন বলে জানান তিনি। ছাত্রলীগ হল সভাপতি রানা এসে বিষয়টি মিমাংসা করে দিয়েছেন বলেও জানান তিনি।

মারধরের বিষয়টি অস্বীকার করে মেহেদী বলেন, ভুল বোঝাবুঝির কারণে একটু কথা কাটাকাটি হয়েছিলো। পরে বিষয়টি সমাধান হয়ে গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, “মারধরের ঘটনাটি আমি শুনেছি। তবে ক্যান্টিন মালিক শফি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ প্রদান করলে মেহেদীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে গত ২০১৪ সালের ১৩ই মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষা চলছিল। পরীক্ষা বন্ধ করার জন্য ওই বিভাগের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণের দায়ে মেহেদী হাসানকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G