জাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, এই দুজনকে ২০টি পেট্রলবোমাসহ গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসাইন ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ।
প্রতিক্ষণ/এডি/রিফাত
























