জাবিতে ধর্মঘটের ডাক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মঘটের ডাক দিয়েছে শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকিরকে রাজধানী থেকে বুধবার রাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার থেকে সোমবার পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/আজম
























