অভিজিৎ রায়ের মরদেহ ঢাবিতে নেয়া হচ্ছে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

অভিজিতব্লগার ও লেখক অভিজিৎ​ রায়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেয়া হচ্ছে। এর আগে তার মরদেহ বাংলাদেশ প্রকৌশলল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মেডিকেলের মর্গ থেকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে অভিজিৎ রায়ের মরদেহ বুয়েটে নেয়া হচ্ছে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।’

বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা অভিজিৎ​ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ​।

 

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G