রিলিজ স্লিপে আবেদনের সময় বাড়লো
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (০১ মার্চ) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময়সীমা আগামী ০৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি
























