চবিতে ৫ বিভাগের ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1423977699চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফরম পূরণ ও চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

নিম্নে বিভাগগুলো উল্রেখ করা হল:

১. ইতিহাস বিভাগ:
চ.বি. ইতিহাস বিভাগের ৩য় বর্ষ বি.এ. সম্মান-২০১৪ এর কোর্স নং-৩০১ থেকে ৩০৮ এর পরীক্ষাসমূহ আগামী ১৪.৩.২০১৫ থেকে ১১.৪.২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবে।

২. ইতিহাস বিভাগ:
চ.বি. ইতিহাস বিভাগের ২০১৪ সালের ২য় বর্ষ বি.এ. সম্মান এর ২৩.২.২০১৫ তারিখের স্থগিত কোর্স নং-২০৬ এর পরীক্ষা আগামী ৭.৩.২০১৫ তারিখ বেলা ১১ টা থেকে শুরু হবে।

৩. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ:
চ.বি. ২০১৪ সালের ২য় বর্ষ বি.এস.এস. সম্মান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৫.৩.২০১৫ থেকে ২২.৩.২০১৫ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ২৪.৩.২০১৫ পর্যন্ত ফরমও ফি ব্যাংকে জমা দেয়া যাবে।

৪. উদ্ভিদ বিজ্ঞান বিভাগ:
চ.বি. ২০১৩ সালের এম.এস. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ৮.৩.২০১৫ থেকে ১১.৩.২০১৫ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ১২.৩.২০১৫ পর্যন্ত ফরম ও ফি ব্যাংকে জমা দেয়া যাবে।

৫. জেনেটিক ইঞ্জি. এন্ড বায়োটেকনোলজি বিভাগ:
চ.বি. ২০১৪ সালের এম.এস. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৬.৩.২০১৫ থেকে ২৪.৩.২০১৫ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ২৯.৩.২০১৫ পর্যন্ত ফরম ও ফি ব্যাংকে জমা দেয়া যাবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফী) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G