স্কলাসটিকায় বিজ্ঞান মেলায় সৃষ্টি স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301072232_image_119414_0বিএফএফ-সমকাল-স্কলাসটিকা আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ান হয়েছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল। স্কলাসটিকার সিনিয়র উত্তরা শাখা ও উত্তরা হাই স্কুল যৌথভাবে প্রথম রানার্সআপ এবং গ্রিন হেরাল্ড স্কুল দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। মেলায়  ২৩টি স্কুলের মোট ১০৪টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।

লঞ্চ দুর্ঘটনা প্রতিরোধে ‘অটোমেটিক গুডস অ্যান্ড প্যাসেঞ্জার কন্ট্রোলার’ প্রজেক্ট প্রদর্শন করে শীর্ষস্থান দখল করে সৃষ্টি স্কুল। স্কলাসটিকা ও উত্তরা স্কুলের প্রজেক্ট ছিল যথাক্রমে ‘ম্যাগনেটিক ট্রেন’ ও ‘অটোমেটিক থিফ ক্যাচিং ডিভাইস’। ‘সোলার পাওয়ার ডিস্যালাইনেশন থিম’ দিয়ে রানার্সআপ হয় গ্রিন হেরাল্ড।

জুনিয়র সেকশনে যৌথভাবে চ্যাম্পিয়ান হয় স্কলাসটিকার তিনটি দল। তাদের প্রজেক্ট ছিল ‘এয়ার পেসারাইজ বোতল’ ‘স্ট্যাটিক ইলেকট্রিসিটি’ ও ‘লেমন ব্যাটারি’।

বিএফএফ-সমকাল-স্কলাসটিকার তৃতীয় এ আয়োজনে সহযোগী ছিল প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ, ম্যাটাডোর বলপেন ও কিংবদন্তী মিডিয়া।

প্রতিক্ষণ/এডি/নিশা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G