রাবির হল থেকে শিক্ষার্থী আটক

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rabiরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ৪১৩ নং রুম থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১০টার দিকে মতিহার থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

আটকের সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান উপস্থিত ছিলেন।

আটককৃত শিক্ষার্থীর নাম ফিরোজ আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড ক্যামিস্ট্রির চতুর্থ বর্ষের ও শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওপর মহলের নির্দেশে তাকে আটক করে রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে হলের বেশক’জন শিক্ষার্থী দাবি করেছেন, ফিরোজ আহামেদ কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। রাতে যখন সে তার নিজ রুমে অবস্থান করছিল তখন বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে মতিহার থানার পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।

আটকের বিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর নারয়ণ রায় বলেন, রাতে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের নিকট অভিাযোগ ছিল। এজন্য তাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

প্রতিক্ষণ /এডি/রায়ান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G