কুয়েটের বাসে হামলা, শিক্ষকসহ আহত ২

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301100642_Khulnasm_684685341খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বাসে ইট ও পাথর ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও কর্মচারী মো. বাবুল আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে বাসটি ক্যাম্পাসে ফিরছিল। ফুলবাড়িগেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ওই গাড়িতে (খুলনা মেট্ট্রো-চ-০৮-০০০৩) ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। এ সময় গাড়ির কাঁচ ভেঙ্গে যায় এবং দু’জন আহত হন।

এ বিষয়ে কুয়েটের পরিবহন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, থানায় অভিযোগ করা হবে।

রোববার (১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়িগেট সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।
প্রতিক্ষণ/এডি/আবিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G