বাকৃবিতে ১০ মার্চ থেকে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি শুরু

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150228121433_বাকৃবিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে ভর্তি আগামী ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে।

আসন শূন্য হওয়া সাপেক্ষে অটোমাইগ্রেশন শেষে আগামী ৭ মার্চ মোট শূন্য আসনের তালিকা করা হবে। ৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মেধাক্রম ১৪১৩ থেকে প্রথম ৩০০ জনকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে স্বশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। পরে রাত ৮টার মধ্যে অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/জামান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G