সিকৃবিতে ৬ মার্চ ক্যারিয়ার ডেভেলেপমেন্ট বিষয়ে কর্মশালা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150302100107_10997252_669747989797153_1174994101_nসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রেস ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার ডেভেলেপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ৬ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে সিকৃবির ভিসি প্রফেসর ড. এম গোলাম শাহি আলম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

উচ্চশিক্ষার জন্য বিহির্বিশ্বে স্কলারশিপের আবেদন, বাংলাদেশে চাকরির ক্ষেত্র, বিসিএস পরীক্ষার নতুন নিয়ম সম্পর্কিত বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এরইমধ্যে শুরু হয়েছে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে সিকৃবি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ আরেফিন নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/সেজান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G