জবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

juজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংর্ঘষ হয়েছে।

ছাত্রলীগের যুগ্ম সাধারণ হারুন অর রশিদ এবং তরিকুল ইসলাম তুর্য্য গ্রুপের মধ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত।
গত পরশু র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুমের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে আজ দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে হারুন গ্রুপের শিক্ষার্থীরা তুর্য্য সমর্থকদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দু’গ্রুপের কর্মীরা রাম দা, চাপাতি, হকিস্টিকসহ নানা ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। এরপর হারুন গ্রুপ বিশ্ববিদ্যালয় গেটের বাইরে সঙ্গবদ্ধ হয়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করা তরিকুল গ্রুপকে ধাওয়া দেয়। এসময় শিক্ষক এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিলে তরিকুল গ্রুপ মিছিল করে ক্যাম্পাসের বাইরে গিয়ে বর্তমানে সেখানে অবস্থান করছে। তবে তারা বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে আছে।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, বর্তমানে অবস্থা শান্ত রয়েছে। নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G