১৩ মার্চ গণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150302033911_gono uniগণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ মার্চ। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৩ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফরম ও প্রসপেক্টাস ৫০০ টাকায় সংগ্রহ করতে পারবে। ১১ মার্চের মধ্যে ফরম সংগ্রহের স্থানেই তা জমা দিতে হবে।

ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বলেন, এবার ১৬ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। গণ বিশ্ববিদ্যালয় বৎসরে দুই বার শিক্ষার্থী ভর্তি করে থাকে।

প্রতিক্ষণ/এডি/রিপন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G