শতাধিক গাড়ি ভাঙচুর শেকৃবি ছাত্রদের
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।
শেরেবাংলা নগর থানার পুলিশ ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কতটি যানবাহন ভাঙচুর হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।
শতাধিক গাড়ি ভাঙচুরের কথা বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের স্ক্রল থেকে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/আজাদ
























