ঝিনাইদহে তুলা ফ্যাক্টরীতে আগুন

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

agunঝিনাইদহে বিসিকি শিল্পনগরীতে জিনিং কটন ফ্যাক্টরী নামের একটি তুলা ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানাটির প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দমকল বাহিনীর একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফ্যাক্টরী মালিকের ছেলে শাহ মোহাম্মদ ইমেজ জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যাক্টরীতে হঠাৎ করেই আগুন ধরে যায়। স্থানীয় দমকল বাহিনীকে এসময় খবর দিলে তাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে মিলের তুলা, মেশিনের মটর ও বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে। এতে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, আগুন লাগার ঘটনার পর থেকেই মিলে তুলা উৎপাদন বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ মোল্যা জানান, আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে ফ্যাক্টরীটির উৎপাদন রুমে ওপেনার মেশিন চালু করার সময় মিস ফায়ারিংয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিক্ষণ /এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G