লা-লিগায় ড্র করলো রিয়াল

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

cf4558d43d1a2bebce2a3d5d0f95608eপয়েন্ট টেবিলের জন্য এবার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ।

এদিন জিতলে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট ব্যবধান হতো লা গ্যালাকটিকোদের। তবে রিয়ালের ড্রয়ের ফলে কাতালানরা এখন মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে।

লা লিগার এ খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল প্রথমে রিয়ালকে এগিয়ে দিলেও পরবর্তীতে জেরার্ড মরেনোর গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারিরা।

খেলার প্রথমার্ধ কোন দলই গোল করতে না পারায় গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

তবে বিরতি থেকে ফিরেই ভিয়ারিয়ালের ফুটবলার ফাউল করলে পেনাল্টি থেকে গোল আদায় করেন পর্তুগিজ তারকা রোনালদো। আর ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিন্তু ১০ মিনিট পরেই মরেনোর অসাধারণ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রতিক্ষণ/এডি/আকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G