বগুড়ায় বিএনপি নেতা আটক

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 3বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শহরের সূত্রাপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলী আজগর তালুকদার হেনার বিরুদ্ধে হরতাল ও অবরোধে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/আজিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G